বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সাড়ম্বরে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

Reporter Name / ১৭৭ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত। আজ ৩ ফেব্রুয়ারি সোমবার নানান আয়োজনের মধ্য দিয়ে খিরাটী রবিদাস পাড়া যুব কল্যাণ সেবা সংঘের উদ্যোগে এ সরস্বতী পূজার আয়োজন করা হয়।

পূজা উদযাপন কমিটির আমন্ত্রণে এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য ও বঙ্গতাজ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান অপু, ঘাগটিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর মহানগর যুবদলের সদস্য কবির হোসেন, ঘাগটিয়া ইউনিয়ন যুবদল নেতা আঃ লতিফ, কামারগাঁও বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ কবির হোসেন কাজল, ঘাগটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম,৭নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি মাছুম মিয়া, কাপাসিয়া উপজেলা কৃষকদলের সদস্য ফখরুল ইসলাম, ঘাগটিয়া ইউনিয়ন কৃষক দল নেতা মোঃ মামুন মিয়া, আসাদ মিয়া প্রমুখ।

সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, যা বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ভাবে উদযাপিত হয়। দেবী সরস্বতী যিনি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং শিল্পকলার দেবী, তাঁর আরাধনা ও পূজা করা হয় এ দিনে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবানের জ্ঞান ও বিদ্যার রূপ হলেন দেবী সরস্বতী। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর পূজা হয়। হাতে বীণা থাকে বলে সরস্বতীকে বীণাপাণিও বলা হয়। সাদা রাজহাঁস এ দেবীর বাহন। ঐতিহ্য অনুযায়ী এদিন সনাতন ধর্মাবলম্বীরা পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে বিদ্যাদেবীর মন্দিরে সন্তানদের প্রথম বিদ্যার পাঠের হাতেখড়ির আয়োজন করেন।

এই উৎসব শিক্ষার্থীদের জন্য বিশেষ আনন্দের এবং এটি তাদের বিদ্যা, সৃজনশীলতা এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি সহ  বিশ্ব শান্তি কামনায় পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST