শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় হান্নান শাহ্ স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পরিয়াব ফুটবল একাদশ

Reporter Name / ৬৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নাধীন ঐতিহ্যবাহী ঘাগটিয়া চালা ওয়েলফেয়ার ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয় পরিয়াব ফুটবল একাদশ।
সোমবার (১৬ ডিসেম্বর ) বিকেলে মরহুম ব্রি.জে.আ স ম হান্নান শাহ্ স্মৃতি সংসদের আয়োজনে ফাইনাল ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রয়াত বিএনপি নেতা ব্রি.জে: আ স ম হান্নান শাহ্ স্মৃতি স্মরণে আয়োজিত মাসব্যাপী খেলায় অংশগ্রহণ করে মোট ১৬ টি দল। এতে ফাইনালে পৌঁছে পরিয়াব ফুটবল একাদশ ও বীর উজলী ফুটবল একাদশ।
এদিকে ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে দু’দল ১-১ গোলে ড্র করে। ফলে নির্ধারিত সময়ের পরে টাইব্রেকারে টোক ইউনিয়নের বীর উজলী ফুটবল একাদশকে ৪-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বারিষাব ইউনিয়নের পরিয়াব ফুটবল একাদশ। চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা প্রাইজমানি ও একটি ট্রফি প্রদান করা হয়। অপরদিকে রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও উক্ত খেলায় স্পন্সর হিসেবে ছিলো উপজেলার সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশন।

ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশীদ মাঝির সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান। ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মামুনুর রশীদের সঞ্চালনায় ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক আলহাজ্ব হান্নান মিয়া হান্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফ.ম মমতাজ উদ্দিন রেণু এবং বিকেএসপি ফুটবলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ করিম শুভ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ নয়ন,ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান ভুঁইয়া নূর, সিদ্দিকুর রহমান অপু, যুবদলের সদস্য সচিব মোঃ: বিল্লাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী রাশিদুল ইসলাম, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো:সুজন ভূঁইয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST