এ এইচ সবুজ,নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত ব্রি.জে.আ স ম হান্নান শাহ্ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) রাতে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বজলুর রশিদ নয়ন।এ সময় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর জেলা জজ আদালতের সহকারী সরকারি আইন কর্মকর্তা মো: এড. আবুল হাসনাত রুবেল। পৃষ্ঠপোষকতায় ছিলেন লন্ডন সিটিংবন সিটি বিএনপির সভাপতি মো: মমিনুল ইসলাম মমিন, সম্রাট পরিবহন লিমিটেডের চেয়ারম্যান মো: আবুল বাশার।

ঘাগটিয়া ইউপি’র সদস্য মোঃ মারফত মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান শাহীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী রাশিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: বিল্লাল হোসেন, যুবদলের যুগ্ম-আহ্বায়ক আখতারুজ্জামান ভূঁইয়া নূর, সিদ্দিকুর রহমান অপু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন ভূঁইয়া, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান মোল্লাসহ ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে প্রয়াস ব্যাডমিন্টন নরসিংদী ও আরমান বিল্ডার্স মনোহরদী। এতে জয়লাভ করে আরমান বিল্ডার্স মনোহরদী। এ খেলায় বিপুল পরিমাণ দর্শকদের উপস্থিতি ছিল।