নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া মাটির স্কুল মাঠে বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত ব্রি.জে.আ স ম হান্নান শাহ্ স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টের ১ম সিজনের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ঘাগটিয়া পূর্ব পাড়া তরুন সমাজের উদ্যোগে শুক্রবার (২৪ জানুয়ারী ) রাতে এ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলার বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, আলহাজ্ব মোঃ শোয়াইব খান, হারুন অর রশিদ মাঝি, আব্দুর রাজ্জাক মাস্টার, সামসুল আলম মাস্টার, ইমরান হোসেন শিশির, মামুনুর রশিদ মামুন, হাসিবুর রহমান শিমু, কবির হোসেন।

সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদ শেখ, সিরাজুল ইসলাম, মনিরুল হক চানমিয়া, মোঃ রমজান মেম্বার, সিদ্দিকুর রহমান অপু, আখতারুজ্জামান ভূঁইয়া, বিলাল হোসেন, সুজন ভূঁইয়া, তোতা মিয়া সহ কাপাসিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পৃষ্ঠপোষকতায় ছিলেন মোঃ মমিনুল ইসলাম মমিন, এড: আবুল হাসনাত রুবেল, মোঃ আবুল বাশার এবং ব্যবস্থাপনায় শাকিল আহমেদ।
উক্ত খেলায় শিউলি ফার্নিচার এন্ড স’মিল সালদৈ, শ্যামপুর; বিজনেস ফাউন্ডেশন, খিরাটি, মানিক বাজার কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদেরকে চ্যাম্পিয়ন পুরস্কার একটি ফ্রিজ এবং রানার্সআপ পুরস্কার হিসেবে 43 ইঞ্চি একটি রঙ্গিন টেলিভিশন প্রদান করা হয়। খেলায় শুভেচ্ছাজ্ঞাপনে ছিলেন মোঃ মারফত মিয়া এবং নুরুজ্জামান মোল্লা।