এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়ার কৃতিসন্তান শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরে (বিএনসিসি) পদোন্নতি পেয়ে মেজর হলেন।
২০০১ সালে নিয়োগ প্রাপ্ত মোঃ আহসান হাবিব মোল্লা ২০০২ সালে প্রথম ব্যাচে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারী হতে কমিশন কোর্স সম্পন্ন করেন। ২০০৫ সালে সে: লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান । ২০০৯ সালে লেফটেন্যান্ট পদে এবং ২০১৬ সালে ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। চলতি ২০২৪ সালের ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মেজর পদে পদোন্নতি পান । (তাদের পদোন্নতি ২৪ ডিসেম্বর ২০২০ সাল হতে কার্যকর হবে)। তিনি স্বাধীনতা দিবস ও বিজয় দিবস প্যারেড সহ বহুবিধ রাস্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহন করেন। আহসান হাবিব বিগত ১০৪ বছরের মধ্যে নরসিংদী, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলায় অস্ত্র কোরের প্রথম মেজর পদে পদোন্নতি পান। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বড়হর গ্রামের বাসিন্দা।
২৮ অক্টোবর সোমবার ঢাকার উত্তরাস্থ
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদর দফতরে বিভিন্ন পদে পদোন্নতি প্রাপ্তদের রেঙ্ক প্রদান করা হয়। আহসান হাবিবকে আনুষ্ঠানিক ভাবে রেঙ্ক পরিয়ে দেন ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান (এন ডি সি, পি এস সি, ডিজিবি এন সি সি) ও লে: কর্নেল মো: আব্দুল কাদের হোসেন (পি এস সি, ইনফো), কমান্ডার রমনা রেজিমেন্ট।
রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ মাহবুবুর রশীদ সাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ৫ জনকে মেজর হতে লেফটেন্যান্ট কর্নেল, ১৬ জনকে ক্যাপ্টেন হতে মেজর, ৩৬ জনকে লেফটেন্যান্ট হতে ক্যাপ্টেন, ৩২জনকে পিইউও হতে সে: লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেয়া হয়েছে।