সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান Logo কাপাসিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত Logo নো গ্যাস, নো বিল’ স্লোগানে টঙ্গীতে তিতাস কার্যালয়ে বিক্ষোভ Logo চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অ্যাড. ইকবাল হোসেন শেখ মনোনয়ন প্রত্যাশী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:২২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রম বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ ও বিভিন্ন সুবিধাভোগীরা অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় দেশব্যাপী ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রম পরিচালিত হচ্ছে। “স্বনির্ভরতার জন্য সহায়তা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চলমান কর্মসূচিতে ২০২৫-২৬ অর্থ বছরে ২ হাজার ২’শ ৬৬ জন নারী প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাচ্ছেন।
অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। এসময় অন্যান্যের মাঝে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও সনমানিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক অলি ভৌমিক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আহম্মেদ আলী সরকার, ইউপি সদস্য আফজাল হোসেন সৈয়দ, হিসাব সহকারী ইলিয়াস হোসাইন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সোবহান শেখ, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলমগীর হোসাইন, তাছলিমা, মনির হোসেন, মশিউর রহমান, ভিডব্লিউবি প্রশিক্ষক মাহবুবা, এনজিও প্রতিনিধি ও প্রশিক্ষক মোর্শিদা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বিগত ২০২১-২২ সালে শুরু হওয়া ভিডব্লিউবি কর্মসূচিতে অনলাইনে নতুন আবেদনে অন্য আইডি নাম্বার ব্যবহার করে অতিরিক্ত সুবিধা পাচ্ছে। বর্তমান তালিকা থেকে যাচাই-বাছাই করে ১’শ ২জন সুবিধাভোগী বাদ যাবে। পরে অপেক্ষেয়মান তালিকা থেকে তাদের সংযুক্ত করা বলে কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ কার্যক্রমের আওতায় দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রান্তিক মহিলাদের আর্থ সামাজিক অবস্থার ইতিবাচক উন্নয়ন করা, যাতে বিদ্যমান খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা এবং নিম্ন সামাজিক মর্যাদার অবস্থানকে সফলভাবে অতিক্রম করে চরম দারিদ্র্য স্তরের উপরের স্তরে টিকে থাকার সক্ষমতা অর্জন করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST