বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার মাই টিভি সাংবাদিক মজিবুর রহমানের জানাজা সম্পন্ন

Reporter Name / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৮:০৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

মাই টিভি’র কাপাসিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মজিবুর রহমানের জানাজা নামাজ বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার রায়েদ ইউনিয়নের বলাকোনা গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। এর আগে তিনি সকাল সোয়া ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

উপজেলার রায়েদ ইউনিয়নের কৃতি সন্তান, মাই টিভির কাপাসিয়া প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক মজিবুর রহমানের জানাজা নামাজে শরীক হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, দৈনিক যুগান্তর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেম, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, ওয়াজ উদ্দিন মোল্লা, হাফিজুল হক চৌধুরী আইয়ুব প্রমুখ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তিনি পিতা-মাতা, স্ত্রী, দুই ছেলে ও দুইমাস বয়সের এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সে অত্যন্ত বিনয়ী, হাস্যোজ্জ্বল, মানবিক, পরোপকারী ও বন্ধুপরায়ন ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকার আবাল, বৃদ্ধ, বনিতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার বহু রাস্তা ঘাট, মসজিদ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন।
সাংবাদিক মজিবুর রহমানের মৃত্যুতে গভীর গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কাপাসিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST