শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বসন্তবরণ ও পিঠা উৎসব

Reporter Name / ২৫৩ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী কাপাসিয়া ডিগ্রি কলেজের উদ্যোগে ক্যাম্পাসে দিনব্যাপী বসন্তবরণ ও পিঠা উৎসব পালিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবিরের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু।

কলেজের সহকারী শিক্ষক আনোয়ার সাদেক ও বোরহান উদ্দিনের সার্বিক পরিচালনায় শিক্ষার্থীরা মুক্তমঞ্চে মনোজ্ঞ গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে ক্যাম্পাসে নির্মিত বিশাল প্যান্ডেল-মঞ্চে উপস্থিত অতিথিরা কেক কেটে বসন্তবরণ ও পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন সরকার, আব্দুল্লাহ ও শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোকজন প্রমুখ।

কলেজ ক্যাম্পাসে আয়োজিত পিঠা উৎসবে “কাপাসিয়া উপজেলা নারী উদ্যোক্তা গ্রুপের” এডমিন শারমিন সুলতানার নেতৃত্বে ৪০ জন উদ্যোক্তা তাদের স্টলে বাহারী পণ্য প্রদর্শণ করেন।
কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বাসন্তী রঙের পোশাক পড়ে ক্যাম্পাস মুখরিত করে তোলে। নারী উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শণ ও বিক্রয়ের জন্য আগতদের আন্তরিক ভাবে শুভেচ্ছা ও সম্ভাষণ জানান। মেলায় বাহারী অসংখ্য রকমের পিঠা ও খাবার, হাতে তৈরি উন্নত ও সুস্বাদু কেক, চটপটি-ফুচকা, পোশাক, ফুল, বাচ্চাদের খেলনা সহ নানা ধরনের পণ্যের সমাহার ঘটেছে। বিকালে কলেজ ক্যাম্পাসের মেলায় নানা বয়সের নারী পুরুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে।
এছাড়া মেলায় কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ অনলাইনে আবেদনের মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত হেল্প ডেস্ক খোলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST