বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ১১৫ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১:৪০ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে আনন্দঘন পরিবেশে আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ হোসেন মোল্যাহ্, সহকারী অধ্যাপক, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ ও সাধারণ সম্পাদক, কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,মানসম্মত শিক্ষা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। ভবিষ্যৎ জীবনে এই মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি ছিলেন হাফিজা রহমান, প্রধান শিক্ষক, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি বলেন,আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তুলছেন।স্কুলটির শিক্ষার মান দিন দিন উন্নত হচ্ছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুমন মিয়া , অধ্যক্ষ, আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,শিক্ষার পাশাপাশি সততা, অধ্যবসায় ও মানবিক গুণই আপনাদের সাফল্যের ভিত্তি হবে। নতুন জীবনের পথে এগিয়ে যেতে দৃঢ় প্রত্যয়ী হতে হবে।

অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে বেড়ে ওঠার আহ্বান জানান। তারা বিদ্যালয়টির সামগ্রিক অগ্রগতি ও শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন।

পরবর্তীতে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়। তাদের মাঝে স্মারক উপহার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি বিদায় অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST