শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে নির্বাচনী সহিংসতা : ধানের শীষ ও হাঁস প্রতীকের সমর্থকদের সংঘর্ষ, বিএনপির ৫ নেতা-কর্মী আহত

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শরিফুল ইসলাম টাঙ্গাইল :

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নির্বাচনী এলাকায় ধানের শীষ ও হাঁস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বিএনপির অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।

(৭ ফেব্রুয়ারি) বিকেলে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন ধানের শীষের সমর্থক আব্দুল কুদ্দুস (৫৩)। তাঁর মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া আহত অন্যরা হলেন—নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল আজাদ (৫৬), পালিমা গ্রামের নজরুল ইসলাম (৫৫), কামাল (৪০) ও কাজিম উদ্দিন (৫৭)।

আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে পালিমা এলাকা থেকে নির্বাচনী প্রচারণা নিয়ে লুহুরিয়ায় পৌঁছালে জয়বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত আওয়াল সিদ্দিকী ও ইসহাক সিদ্দিকীর নেতৃত্বে হামলা চালানো হয়। এতে ধানের শীষের অন্তত পাঁচজন সমর্থক আহত হন।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কামালের মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে এবং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আব্দুল কুদ্দুসের মাথায় দেওয়া হয়েছে ১২টি সেলাই।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মো. মেহেদী হাসান জানান, “আব্দুল কুদ্দুসের মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে। তিনি এখনও আশঙ্কামুক্ত নন।”
এ ঘটনার প্রতিবাদে নারান্দিয়া, এলেঙ্গা, সহদেবপুর, রামপুর, বল্লা ও কালিহাতী এলাকায় বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত থাকায় এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST