মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name / ১৫৯ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:১৮ পূর্বাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা ১ মিনিটে কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় কালিহাতী উপজেলা প্রশাসন ও কালিহাতী থানা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করে।

শ্রদ্ধা নিবেদনের সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। শহীদ মিনার প্রাঙ্গণে ছিল শোকের আবহ, শ্রদ্ধা ও ভালোবাসায় ভরা এক অনন্য পরিবেশ।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি কালিহাতীবাসীর এই শ্রদ্ধা নিবেদন প্রমাণ করে—বাংলা ভাষা ও শহীদদের স্মৃতি চির অম্লান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST