শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় ভোট কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন বিএনপি’র

Reporter Name / ১১৮ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:০০ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা):

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নির্বাচনে অনিয়ম, কারচুপি ও সহিংসতার অভিযোগ তুলে ফলাফল স্থগিত এবং ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবু তাহের তালুকদার।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বধলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে।

আবু তাহের তালুকদার অভিযোগ করেন, মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র নং-১০) প্রিজাইডিং কর্মকর্তা বিকেল ৩টার দিকে ভোটগ্রহণ স্থগিত করে কেন্দ্র ত্যাগ করেন। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে স্বল্প সময়ের জন্য পুনরায় ভোট গ্রহণ করা হয়। এছাড়া অন্য একটি কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ভোটারদের পরিচয় নিশ্চিত না করেই ব্যালট পেপার সরবরাহের অভিযোগ তোলেন তিনি। আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র নং-৭৯) ভোট গণনা শেষ হওয়ার আগেই তার এজেন্টকে ফলাফল শিটে স্বাক্ষর দিতে চাপ প্রয়োগ করা হয় এবং আপত্তি জানালে প্রশাসনের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে মনগড়া ফলাফল ঘোষণা করা হয়। অন্যদিকে, মেঘশিমুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র নং-১৪) বুথের সংখ্যা কমিয়ে কৃত্রিম দীর্ঘ লাইনের সৃষ্টি করা হয়, যার ফলে অনেক নারী ভোটার ভোট দিতে না পেরে কেন্দ্র ত্যাগ করতে বাধ্য হন।

সংবাদ সম্মেলনে প্রার্থী আরও জানান, উপজেলার নারায়ণডহর বাজার, বিশকাকুনীর ধোবারুহি বাজার এবং ধলামূলগাঁও এলাকায় তার নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের ঘটনাও ঘটেছে, এর প্রেক্ষিতে থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী ধানের শীষ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২ হাজার ৬৫৭।

প্রার্থী দাবি করেন, এই অনিয়ম ও কারচুপি না হলে ফলাফল তার পক্ষেই আসত। তিনি অবিলম্বে ফলাফল স্থগিত রেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সব কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানান এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।ইতিপূর্বে এসব বিষয়ে জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, ইশতিয়াক আহমেদ বাবু, আনোয়ারুল ইসলাম আনার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST