মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পহেলা মে বিকেলে বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ইউনুস আলি উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল প্রমুখ।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও ম্যান অব দ্য ম্যাচসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
তবে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ এর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি রাষ্ট্রীয় সফরে সিলেটে অবস্থান করায় উপস্থিত হতে পারেননি।