সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ : কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার

Reporter Name / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩১ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযাগে সিংহশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দুই সন্তানের জনক ওই শিক্ষক স্থানীয় বিবাদিয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীর পিতা থানায় লিখিত অভিযোগ দিলে সোমবার সকালে শিক্ষককে গ্রেফতার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী বিদ্যালয় ছুটির পর পার্শ্ববতী সিংহশ্রী আদর্শ কিন্ডারগার্টন স্কুলে লুৎফুর রহমানের কাছে নিয়মিত প্রাইভেট পড়ে। ওই শিক্ষক মাঝে মধ্যেই একাকী পেলে ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং কুপ্রস্তাব দেয়। এরই ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর বিকালে প্রাইভেট পড়ানোর সময় বৃষ্টি হলে একটি নির্জন কক্ষে ছাত্রীকে ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে কু-প্রস্তাব দেয়। এ সময় ছাত্রীটি বৃষ্টিতে ভিজে দৌড়ে বাড়ি গিয়ে তার মাকে সব ঘটনা খুল বলে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে ব্যর্থ হলে গত ৮ সেপ্টেম্বর ওই ছাত্রীর পিতা বাদি হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর মিয়া জানান, ছাত্রীর পিতার অভিযোগের ভিত্তিতে শিক্ষক লুৎফুর রহমানকে গ্রেফতার করে সোমবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST