বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পিছিয়ে যাওয়ার শঙ্কা গাজায় যুদ্ধবিরতি

Reporter Name / ৫৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৪:২৫ পূর্বাহ্ন

বৃহস্পতিবার থেকেই কার্যকর হওয়ার কথা ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার চারদিনের যুদ্ধবিরতি। তবে শুক্রবার পর্যন্ত ফিলিস্তিনি কোন বন্দীদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে ইসরায়েল, এতে করে যুদ্ধবিরতি পিছিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার এ খবর জানিয়েছে আল জাজিরা।

এক বিবৃতিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন যে, চুক্তিটি বাস্তবায়নে বিলম্ব হতে চলেছে, যার অর্থ শুক্রবার পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না।

বিবৃতিতে, তিনি জোর দিয়ে বলেন যে, বন্দীদের মুক্তির আলোচনা সর্বদা চলমান রয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী বন্দীদের মুক্তি দেওয়ার শর্তগুলো চুক্তির পরিকল্পনা অনুসারেই চলবে।

তবে বিবৃতিতে চুক্তি কার্যকর কবে হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এছাড়া ইসরায়েলি কর্মকর্তারা এই বিলম্বের কারণ সম্পর্কে কোন ব্যাখ্যাও দেয়নি।

আল জাজিরা বলছে যে, এ বিষয়ে ইসরায়েলি নিরাপত্তা ও রাজনৈতিক কর্মকর্তাদের ভাবনা-চিন্তা উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমে। কেউ কেউ বলছেন যে এখনও কিছু বিষয় রয়েছে যা চুক্তিতে চূড়ান্ত করা দরকার। আবার কিছু দল এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেনি বলে জানাচ্ছে আল জাজিরা। তবে কোন কিছুই নিশ্চিত করতে পারেনি বার্তাসংস্থাটি।

আল জাজিরার তথ্যমতে, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি শুরু নাও হতে পারে। এমনকি যতক্ষণ পর্যন্ত যেসব জিম্মি মুক্তি পাবে তাদের নাম চূড়ান্ত না হচ্ছে— ততক্ষণ যুদ্ধবিরতি হবে না।

এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পুরো গাজা উপত্যকা জুড়ে হামলা ও অভিযান আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। মধ্য গাজার দেইর এল-বালাহ, নুসিরাত শরণার্থী শিবির, দক্ষিণে খান ইউনিস এবং রাফাহসহ গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে।

এছাড়া ইসরায়েলি বাহিনী নাবলুসের কাছে বালাতা শরণার্থী শিবির সহ অধিকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে, যেখানে একজন ১৭ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST