পঞ্চগড় জেলা সংবাদদাতাঃ
পঞ্চগড় বোদা উপজেলার গোবিন্দ জিউ মন্দিরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব। নাচ গানের মধ্য দিয়ে রাজারদিঘি পুকুরে প্রতিমা বিসর্জন দেন ভক্তরা।
এ সময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। বিবাহিত নারী পুরুষেরা সিঁদুর খেলায় মেতে উঠেন এবং একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন। তারা এ সিদুর মাখিয়ে দুর্গা মাকে বিদায় জানান। মুখ রঙ্গিন করে হাসিমুখে দুর্গা মাকে বিদায় জানানোর জন্যই এই সিঁদুর খেলা।
দুর্গা মাকে বিদায় জানানোর আগ পর্যন্ত সকলেই আনন্দ উল্লাসে সিঁদুর খেলায় মেতে উঠেন। গণমাধ্যম কর্মীদের জানান, শান্তি শৃংখলভাবে এবার আমরা দুর্গোৎসব পালন করেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি। সর্বশেষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসবের সমাপ্তি হয়।