শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই Logo কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ Logo কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক কৃষকদের সহায়তায় নতুন উদ্যোগ Logo মনোহরদী থানা পুলিশের অভিযানে বিমানবন্দর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

Reporter Name / ৩৫৭ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৫ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৪ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এতে ফার্মাসিস্টদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধ সম্পর্কিত জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। বর্ণাঢ্য র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশ-পাশের এলাকা প্রদক্ষিণ করে। যেখানে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহারের প্রতি সচেতনতা সৃষ্টির জন্য ব্যানার বহন করা হয়।

এছাড়াও ফার্মাসি বিভাগের শিক্ষার্থীরা বনানী এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালায়। যেখানে তারা সাধারণ জনগণকে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জানায় এবং ওষুধের নিরাপদ ও সঠিক ব্যবহারে উৎসাহিত করে।

সকাল এগারো টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফার্মাসি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক তাসলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুভাময় দত্ত।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুভাময় দত্ত বলেন, ভেটেরিনারি মেডিসিন এবং পশু শাস্তি ফার্মাসিস্টদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে পশুদের চিকিৎসায় সঠিক ওষুধ ব্যবহারে ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, ফার্মাসিস্টদের অবশ্যই পশু চিকিৎসার ক্ষেত্রেও সক্রিয় থাকতে হবে, যাতে তারা জনস্বাস্থ্য এবং পশু কল্যাণ উভয় ক্ষেত্রেই কার্যকর ভূমিকা পালন করতে পারে।

এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ইফফাদ জাহান, বিশ্ববিদ্যালয়ের সায়েন্স স্কুলের ডিন ড. রাইহানা বেগম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মি. সুলতান শাহরিয়ার।

এদিকে নানা আয়োজনের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দিনের মধ্যভাগে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা একত্রিত হয়ে ফার্মাসিস্টদের অবদানের কথা স্মরণ করেন।

গতকাল ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা ফেনী জেলার পরশুরাম এলাকায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা ৩০টি বন্যা কবলিত পরিবারকে খাবার এবং ঔষধ সহায়তা প্রদান করেছে। এছাড়াও শালোধর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন একটি সফল আয়োজন হিসেবে প্রশংসিত হয় এবং ফার্মাসিস্টদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর প্রভাব ফেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST