বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বন্যার্তদের সহায়তার জন্য কাপাসিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

Reporter Name / ৩৪২ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

ফেনি, নোয়াখালি, লক্ষ্মীপুরসহ দেশের এগারটি জেলায় চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে এক প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় কাপাসিয়া যুব কিশোর ফুঠবল একাদশ ও টঙ্গীর এ.কে.এম জাহাঙ্গীর স্মৃতি ফুটবল একাদশ।

আয়োজকগণ জানান, সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বেশ কয়েকদিন আগ থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে দর্শকদের ফুটবল খেলা দেখার আমন্ত্রণ জানানো হয়েছিল। শুক্রবার বিকাল চারটার সময় থেকেই কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন এলাকার দর্শকরা আসতে শুরু করেন। পরে ৪ টা ৪৫ মি. খেলা শুরু হলে মাঠের চারপাশ কানায় কানায় দর্শকে ভরে উঠে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবীরা দর্শকদের কাছে সাহায্যের বক্স নিয়ে হাজির হলে সাধ্যমতো প্রায় সবাই সহযোগিতা করেন। বিপুল উত্তেজনাপূর্ণ এ খেলার দ্বিতীয়ার্ধে উভয় দল একটি একটি করে গোল করলে নির্ধারিত সময় পার হয়ে যায়। পরে সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে খেলাটি আর ট্রাইবেকারে না নিয়ে উভয় দলকেই বিজয়ী ঘোষণা করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST