মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান Logo কাপাসিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত Logo নো গ্যাস, নো বিল’ স্লোগানে টঙ্গীতে তিতাস কার্যালয়ে বিক্ষোভ Logo চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অ্যাড. ইকবাল হোসেন শেখ মনোনয়ন প্রত্যাশী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাড়ল স্বর্ণের দাম

Reporter Name / ৫৬৯ Time View
Update : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৩:৩৮ অপরাহ্ন

ঢাকা: দেশের বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় প্রেক্ষিতে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এখন সব থেকে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ দাম এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ আট হাজার ১২৫ টাকা। সোমবার (২৭ নভেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

 

রোববার (২৬ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এরআগে, গত ১৬ ও ২৭ অক্টোবর এবং ১৯ ও ০৫ নভেম্বর চার দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগে ১ ও ৫ অক্টোবর এবং ২৮ সেপ্টেম্বর তিন দফা স্বর্ণের দাম কমানো হয়। এরমধ্যে ২৮ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৮৪ টাকা কমানো হয়। আর ১ অক্টোবর কমানো হয় এক হাজার ৭৪৯ টাকা। আর ৫ অক্টোবর কমানো হয় এক হাজার ১৬৭ টাকা। অর্থাৎ তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমে চার হাজার ২০০ টাকা। আর ২৬ নভেম্বরসহ পাঁচ দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে আট হাজার ৭৪৯ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা সোমবার (২৭ নভেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ আট হাজার ১২৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৯১ টাকা বাড়িয়ে এক লাখ তিন হাজার ২২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৮৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের অলংকার কিনতে ক্রেতাদের বাজুস নির্ধারিত দামের থেকেও বাড়তি অর্থ গুণতে হবে। কারণ, বাজুস নির্ধারণ করা দামের ওপর পাঁচ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের অলংকার বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম তিন হাজার ৫০০ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী এক ভরি স্বর্ণের অলংকার কিনতে ক্রেতাদের প্রায় এক লাখ ১৫ হাজার টাকার বেশি গুণতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST