মোঃ সোহেল, স্টাফ রিপোর্টার:
রূপগঞ্জের সীমান্তবর্তী গ্রাম মস্তুল ও ডেলনা এলাকায় পৈত্রিক সম্পত্তির ওপর গড়ে ওঠা ‘সবুজ বাংলা মৎস্য খামার’ নামে একটি মাছের খামােে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। দাবি করা চাঁদা না পেলে ওই খামারের মালিককে হত্যার হুমকি দিয়েছে চক্রটি। ওই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী জহিরুল ইসলাম কাউসার।
ভুক্তভোগী খামারি কাউসারের অভিযোগ, রূপগঞ্জের সীমান্তবর্তী গ্রাম মন্তল ও ডেলনা এলাকায় তাদের পৈত্রিক সম্পত্তিতে তিনি দীর্ঘদিন ধরে ‘সবুজ বাংলা মৎস্য খামার’ নামে একটি মাছের খামার গড়ে তুলেছেন। কয়েক মাস আগে ওই এলাকার সন্ত্রাসী লাইছ উদ্দিনের ছেলে রাকিব ও দুলাল তার কাছে খামার পরিচালনার জন্য তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে ওই দুজন লোকজন নিয়ে এসে তার খামার থেকে জোর করে মাছ ধরে নিয়ে যায়। এরপর থেকেই খামার কার্যক্রমে বিভিন্ন সময় বাধাদান সহ কর্মচারীদের মারধোর এবং খামারে প্রবেশ করলে কাউসারকে হত্যা করে খামারে লাশ ডুবিয়ে দেয়া হবে বলে হুমকি দেন।
এ বিষয়ে অভিযুক্ত রাকিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা কাউক হুমকি বা চাঁদা দাবি করিনি।