শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মানিকগঞ্জ–১ আসনে ইলিয়াছ হোসাইনের পক্ষে জনসমাগমে নির্বাচনী উত্তাপ চরমে

Reporter Name / ১৭৮ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

মানিকগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ–১ আসন (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) এলাকায় নির্বাচনী উত্তাপ চরমে পৌঁছেছে। এরই অংশ হিসেবে ঘিওর উপজেলায় ট্রাক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইনের সমর্থনে এক বিশাল গণর‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া এই গণর‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘিওর বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচি জুড়ে ট্রাক মার্কার পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঘিওরের রাজপথ। একপর্যায়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সরেজমিনে দেখা যায়, ট্রাক মার্কা সম্বলিত বিশাল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সারিবদ্ধভাবে র‍্যালিতে অংশ নেন নেতাকর্মীরা। র‍্যালির অগ্রভাগে নারীসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।

এতে ট্রাক প্রতীকের প্রতি সাধারণ মানুষের সমর্থনের স্পষ্ট প্রতিফলন দেখা যায়।
র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা, পরিবর্তনের রাজনীতি এবং ইনসাফভিত্তিক সমাজ গড়তে ট্রাক মার্কাই জনগণের ভরসা। তারা দাবি করেন, ঘিওরে অনুষ্ঠিত এই বিশাল জনসমাগম প্রমাণ করে—মানিকগঞ্জ–১ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত।

বক্তারা আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সড়ক–যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। একই সঙ্গে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আলোচনা সভা থেকে মানিকগঞ্জ–১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের ভোটারদের উদ্দেশে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST