বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন

আশিকুর রহমান,নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরীর টঙ্গীর আউচপাড়া রসুলবাগ এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ঠিকাদার ও নির্মাণ শ্রমিকরা। একই সঙ্গে তারা বকেয়া পাওনা পরিশোধ, নির্মাণসামগ্রী ফেরত এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) নির্মাণাধীন ভবনের মালিক বাচ্চু মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে শান্তিপূর্ণ এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নির্মাণ শ্রমিকরা বলেন, ইসলামে শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক সময়মতো পরিশোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু ভবনের মালিক বাচ্চু মিয়া তাদের ন্যায্য পাওনা পরিশোধ না করে উল্টো শ্রমিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তারা অভিযোগ করেন, শ্রমিকদের ভয়ভীতি দেখানো হয়েছে এবং একজন শ্রমিকের ওপর হামলাও হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং পাওনা পরিশোধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

নির্মাণ শ্রমিক ঠিকাদার সালাউদ্দিন অভিযোগ করে বলেন, ভবনটির নিচতলার নির্মাণকাজ তিনি সম্পন্ন করেন। তার দাবি, ওই কাজের বাবদ প্রায় ১৩ লাখ টাকা এখনও বকেয়া রয়েছে। পাওনা টাকা চাইতে গেলে ভবনের মালিক তাকে মারধর করেন এবং নির্মাণকাজে ব্যবহৃত তার মালামাল আটকে রাখেন। এ ঘটনায় তিনি টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিলেও দীর্ঘদিন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর ভবনের মালিক আত্মগোপনে গিয়ে বিদেশে চলে যান। সম্প্রতি তাকে ও নির্মাণ শ্রমিকদের জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ তুলে এর নিন্দা জানান এবং পাওনা টাকা ও মালামাল ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চান।

ভুক্তভোগী ঠিকাদার নূর মোহাম্মদ (৪৬) জানান, তিনি “নূর এন্টারপ্রাইজ” নামে নির্মাণসংশ্লিষ্ট ব্যবসা পরিচালনা করেন। প্রায় চার বছর আগে বাচ্চু মিয়ার নির্মাণাধীন ভবনের কাজে তিনি বাঁশ, শাটারিং খোলা, স্ল্যাব নামানো, ভ্যান ভাড়া, রড কাটার মেশিন, হ্যান্ডেলসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ভাড়ায় দেন। তার দাবি, বর্তমানে বিবাদীদের কাছে তার এক লাখ ৮৮ হাজার ৫৯০ টাকা পাওনা রয়েছে। এছাড়া ভাড়ায় দেওয়া মালামালও এখনও ফেরত পাননি।

তিনি বলেন, পাওনা টাকা ও মালামাল ফেরত চাইলে বিবাদীরা দীর্ঘদিন ধরে টালবাহানা করছেন এবং বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এ বিষয়ে তিনি টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ উভয় পক্ষকে ডেকে একটি প্রাথমিক সমাধানের উদ্যোগ নিলেও পরে তা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তিনি।

নূর মোহাম্মদের অভিযোগ, সম্প্রতি বিবাদীপক্ষ তাকে চাঁদাবাজ ও ধান্দাবাজ আখ্যা দিয়ে এক সাংবাদিকের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করেছে। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে পাওনা টাকা আদায় ও মালামাল ফেরতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক কন্ট্রাক্টর বলেন, নূর মোহাম্মদের বিষয়টি নিয়ে এর আগেও স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়েছিল এবং তখন একটি সমাধান হয়েছিল। পরে তিনি ভবনের সরাসরি কাজ না করলেও শ্রমিক ও নির্মাণসামগ্রী দিয়ে সহযোগিতা করেন। বর্তমানে তার কিছু পাওনা রয়েছে এবং নির্মাণসামগ্রীও ফেরত পাওয়ার কথা। একইভাবে ঠিকাদার সালাদ্দিনেরও টাকা পাওনা ও মালামাল রয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

তিনি বলেন, যেহেতু বিষয়টি থানায় অভিযোগ আকারে রয়েছে, তাই প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু সমাধান হওয়া উচিত। পাশাপাশি নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালানোরও তীব্র নিন্দা জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত ভবনের মালিক বাচ্চু মিয়া দেশের বাহিরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST