সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় পেছালো

Reporter Name / ৫১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৭:২৮ পূর্বাহ্ন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় পিছিয়ে ১২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।

এর আগে গত ২২ নভেম্বর এই মামলার যুক্তিতর্ক শেষ করেছে বাদীপক্ষ দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুক্তিতর্ক শেষে আদালতের কাছে মির্জা আব্বাসের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করে বাদীপক্ষ।

ওই দিন আদালনে শুনানিতে আব্বাসের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা হয়েছে উল্লেখ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

এরপর মির্জা আব্বাসের পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত ৩০ নভেম্বর এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন। তবে, বিবাদীপক্ষকে ২৬ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ দেয়া হয়। এর আগে, আদালত মামলার অভিযোগকারীসহ রাষ্ট্রপক্ষের ২৪ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

২০০৭ সালের ১৬ আগস্ট মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে পাঁচ কোটি ৬৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং নির্বাচন কমিশনের কাছে ২৩ লাখ টাকার সম্পদের বিবরণী গোপন করার অভিযোগে রমনা থানায় এ মামলা করে দুদক।

২০০৮ সালের ১৬ জুন আদালত দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

কিন্তু, পরে আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার বিরুদ্ধে বিচার কার্যক্রম বাতিল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST