মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরকারি প্রকল্প লোকসানের মূল কারণ দুর্নীতি ও অব্যবস্থাপনা — উপদেষ্টা শারমীন এস মুরশিদ

Reporter Name / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

সমাজকল্যাণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকারি প্রকল্প লাভজনক না হওয়ার পেছনে একমাত্র কারণ হলো দুর্নীতি ও অব্যবস্থাপনা। তিনি বলেন, অন্তর্বতীকালীন সরকার আল্লাহর তরফ থেকে নাযিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই যে যাদু দিয়ে সব কিছু ঠিক করে ফেলব।

মঙ্গলবার (৭ অক্টোবর)  দুপুরে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, আমাদের সময় ও কাজের সীমাবদ্ধতা বুঝতে হবে। আমরা যেখানে হাত দেই সেখানেই দুর্নীতির চিত্র দেখি। পোকা-মাকড়ের মতো দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এই সমস্যা শুধু গত ১৬ বছরের নয়, শত বছরের পুরোনো।

চলতি অর্থবছরে টঙ্গীর মৈত্রী শিল্পে ২২ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “যদি সময় পাই, তবে এক বছরের মধ্যে এই প্রতিষ্ঠানকে মুনাফায় নিয়ে আসব। না হলে ২২ কোটি টাকার এই বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ, নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান (উপসচিব) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST