সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়িতে মহান মে দিবস পালিত

Reporter Name / ১২০ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

আল আমিন হাসান :

‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয় ।

সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ ছোট ছোট মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবেত হন । পরে সেখান থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা মিলনায়তনে এসে শেষ হয় ।
র‍্যালী পরবর্তীতে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এনামুল হাসান এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস আফরোজা আফসানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, এক সময় সরিষাবাড়ীতে ২৬টি পাটকল সচল ছিল, যেখানে প্রায় ২২ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ সেই সকল পাটকল বিলুপ্ত হয়ে গেছে। শ্রমিকের ঘাম ও শ্রমই উন্নয়নের মূল চাবিকাঠি। তাদের অধিকার রক্ষা ও কর্মসংস্থান ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোর্শেদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হাসান , উপজেলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল কবির তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সভাপতি আজিমুদ্দিন আহম্মেদ ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা শ্রম কল্যাণ কেন্দ্র মোঃ শহিদুল ইসলাম , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব তালুকদার লিটন, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান মিলন, তারাকান্দি যমুনা সার কারখানা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদ, উপজেলা নির্মাণ শ্রমিক দলের আহবায়ক বদিউজ্জামান প্রমুখ ।

আলোচনা সভায় উপস্থিত শ্রমিক নেতারা তাদের বক্তব্যে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায্য মজুরি প্রদানের দাবি জানান। তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ নজর দেওয়া জরুরি। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST