শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

স্ত্রীর প্রতারণার শিকার হয়ে স্বামীর সংবাদ সম্মেলন

Reporter Name / ১৬০ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে স্ত্রী ফারহানা ফারিহা কাজলের প্রতারণার শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বামী শওকত তালুকদার।
বুধবার (২০ আগস্ট) উপজেলার ভবানীপুর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন।
জানা যায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচিনা লখাই গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে ফারহানা ফারিহা কাজলের সাথে একই উপজেলার ভবানীপুর গ্রামের জহিরুল তালুকদারের ছেলে শওকত তালুকদারের সাথে ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর স্ত্রী পড়ালেখা চালিয়ে যেতে থাকে।

স্বামী শওকত তালুকদার জানান, ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর স্ত্রী ফারহানা ফারিহা কাজল আমাকে জানায় সে অস্ট্রেলিয়ার স্কলারশিপ পেয়েছে। সে অস্ট্রেলিয়ায় পড়তে যাবে। আমি তাতে সম্মতি দিয়ে অস্ট্রেলিয়ায় যেতে সকল খরচ বহন করি এবং নগদ ৪ লক্ষ টাকা সাথে দিয়ে দেই। সে অস্ট্রেলিয়া গেছে এটা আমাকে বিশ্বাস করাতে বিভিন্ন সময় বিভিন্ন ছবি পাঠাতো। ১৩ মাস শুধু হোয়াটসঅ্যাপে কথা বলতো ও এসএমএস এ কথা বলতো। অস্ট্রেলিয়া গিয়ে সে বলে আমাকে সহ এলাকার কিছু লোক নিতে পারবে। আমি স্ত্রীর কথামত অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আরো ৬ লক্ষ টাকা দেই এবং আমার এলাকার দুইজনের নিকট থেকে আরো ২০ লক্ষ টাকাসহ মোট ৩০ লক্ষ টাকা দেই। কিন্তু কিছু দিন পর জানতে পারি আমার স্ত্রী অস্ট্রেলিয়ায় না গিয়ে টাঙ্গাইলে বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে থাকে। হঠাৎ করে একদিন আমার বাড়ি এসে আমার ফোন হাতে নিয়ে আমাদের কথা বার্তার সকল এসএমএস ডিলিট করে দেয়। তারপর আমার স্ত্রীর ভাই পুলিশ নিয়ে আমার বাড়িতে আসে আমি নাকি আমার স্ত্রীকে অপহরণ করেছি। পরে থানায় এসআই মিজানুর রহমানের সামনে আমার স্ত্রী ১৮ লক্ষ টাকা দেয়ার কথা স্বীকার করে আমাকে দুইটা ব্লাঙ্ক চ্যাক দেয় এবং ১০০ টাকা স্ট্যাম্পে টাকা নেয়ার স্বীকারোক্তি দিয়ে স্বাক্ষর করে। আমাকে টাকা না দিয়ে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই প্রতারণার বিচার দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST