শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

হামলার মামলায় কুড়িগ্রামে ৩ আওয়ামীলীগ নেতা আটক

Reporter Name / ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় কুড়িগ্রামে পৃথক অভিযানে ৩ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পু‌লিশ।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) এবং সোমবার দিনগত রাতে জেলার ভূরুঙ্গামারী ও রাজিবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও স্বেচ্ছা সেবকলীগ উপজেলার সহ-সভাপতি লাভলু মিয়া মিলন ও রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির ছক্কুকে আটক করেছে পুলিশ।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার গছিডাঙ্গা গ্রামের জমসের আলী ঝুমুরের ছেলে ফারুক হোসেন এবং দেওয়ানের খামার গ্রামের সোলায়মান হোসেন এর ছেলে লাভলু মিয়া মিলনকে নিজ বাড়ী থেকে আটক করা হয়।
এদিকে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, হুমায়ন কবির ছক্কুকে আটক করে থানায় নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
হুমায়ন কবির ছক্কু উপজেলার কোদালকাটি ইউনিয়নের চরসাজাই মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST