বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী পুরস্কৃত

Reporter Name / ২১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনে অসামান্য অবদানের জন্য উপজেলা পর্যায়ে সেরা কার্যক্রম সম্পাদনকারী হিসেবে পুরস্কৃত হয়েছেন স্বাস্থ্য সহকারী মো. মানিক মিয়া।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক পর্যালোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে এবং জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশীসহ জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এমটিইপিআই, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ, পরিসংখ্যানবিদ, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারা দেশের মতো জামালপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের টাইফয়েড জ্বর প্রতিরোধে এক ডোজ করে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হয়। মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা নিরলসভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করেন।
টিকাদান কার্যক্রমের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে সেরা কার্যক্রম সম্পাদনকারীদের পুরস্কৃত করেন সিভিল সার্জন। এর অংশ হিসেবে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাবেক ১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী মো. মানিক মিয়াকে সেরা পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে জেলার আরও ছয় উপজেলার সেরা কার্যক্রম সম্পাদনকারীরাও পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের ২৬ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে পরিচালিত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে সরিষাবাড়ী উপজেলায় শ্রেষ্ঠ কার্যক্রম সম্পাদনকারী হিসেবে স্বাস্থ্য সহকারী মো. মানিক মিয়া পুরস্কৃত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST