শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও গণমিছিল

Reporter Name / ২২৫ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শরিফুল ইসলাম টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। পরে মিছিল নিয়ে কালিহাতী হাসপাতাল রোড হয়ে উপজেলা গেট দিয়ে কালিহাতী বাসস্ট্যান্ড হয়ে পুনরায় কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে মিছিল সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ জামায়াত ইসলামী কালিহাতী উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১১ দলীয় জোট মনোনীত টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কালিহাতী উপজেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান বায়েজিদ, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান বিন সিদ্দিক, আমিনুল ইসলাম জাহিদ, রেজাউল করিম, মুনছুর হেলাল বাদশা, শাজাহান কবির আমীর, এস.এম করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজমুক্ত কালিহাতী গড়তে চাই। জুলুমবাজদের হাত থেকে কালিহাতীকে মুক্ত করতে চাই। নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ কালিহাতী গড়তে একবার দাড়িপাল্লা মার্কায় ভোট দিন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST