সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে আম্র মুকুলের ঘ্রাণে মুখরিত চারিদিক

Reporter Name / ২১৩ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩১ অপরাহ্ন

শরিফুল ইসলাম টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে বসন্তের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে। গ্রামগঞ্জের আমবাগানগুলোতে ফুটতে শুরু করেছে আম্র মুকুল, আর সেই মুকুলের মিষ্টি ঘ্রাণে সুবাসিত হয়ে উঠেছে চারদিক।

সকাল-বিকেল হালকা বাতাসে ভেসে আসা মুকুলের সৌরভ মন ছুঁয়ে যাচ্ছে পথচারী থেকে শুরু করে সবাইকে। গাছে গাছে ছোট ছোট সবুজাভ-হলুদ মুকুলের সমারোহ, কোথাও আবার মৌমাছির গুঞ্জনে মুখর আমবাগান।

কৃষকদের মতে, অনুকূল আবহাওয়া বজায় থাকলে এ বছর আমের ফলন ভালো হওয়ার আশা করা যাচ্ছে। স্থানীয় আমচাষিরা জানান, এবার গাছে মুকুল ভালো এসেছে, যদি ঝড়-বৃষ্টি বা শিলাবৃষ্টি না হয়, তাহলে ফলন নিয়ে আমরা আশাবাদী।

আম্র মুকুল শুধু ফলনের বার্তাই দেয় না, গ্রামীণ জীবনে আনে এক অন্যরকম আবহ। বিকেলের দিকে বাগানের পাশে শিশুদের খেলাধুলা, তরুণদের আড্ডা আর পাখির কলতানে যেন উৎসবের আমেজ তৈরি হয়েছে।

কালিহাতীতে এখন বসন্তের ছোঁয়া, আম্র মুকুলের ঘ্রাণে মাতোয়ারা প্রকৃতি যেন জানিয়ে দিচ্ছে আসছে মধুমাস, আসছে সোনালি আমের দিন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST