মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর দ্বি-বার্ষিক নির্বাচন, জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

Reporter Name / ৫৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৩:২৯ পূর্বাহ্ন

আগামী ১ ডিসেম্বর থেকে কক্সবাজার রুটে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হচ্ছে। সে লক্ষ্যে ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ বৃহস্পতিবার। সকাল আটটায় অনলাইনে নতুন এই ট্রেনের টিকিট দেওয়া হবে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম স্টেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখা হয়েছে।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, আজ (বৃহস্পতিবার) কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। চট্টগ্রামের জন্যও টিকিট বরাদ্দ রাখা হয়েছে।

জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে রাত সাড়ে ১০টায়। চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ৩টা ৪০ মিনিটে। ২০ মিনিট যাত্রা বিরতি দিয়ে রাত ৪টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। কক্সবাজারে পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে।

এছাড়া কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে। এই ট্রেন চট্টগ্রামে আসবে বেলা ৩টা ৪০ মিনিটে। আর ঢাকায় পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে।

কক্সবাজার রুটের ট্রেনের ভাড়া:

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, এসি সিটের ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের (ঘুমিয়ে যাওয়ার আসন) ভাড়া ২ হাজার ৩৮০ টাকা।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ এবং এসি বার্থের ৬৯৬ টাকা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST