রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাগমারায় শিশু বলাৎকারের মামলা, অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ

Reporter Name / ২১৮ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন

বাগমারা,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এক শিশুকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত আব্দুস সাত্তারকে সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর পিতা রবিবার রাতে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আব্দুল সাত্তারকে কারের ঘটনা আসামি করা হয়েছে। তার বাড়ি পৌরসভার তক্তপাড়া গ্রামে।

ভুক্তভোগী শিশুকে বিভিন্ন সময়ে চকলেট, চিপস ও খেলনা কিনে দেওয়ার লোভ দেখিয়ে প্রলোভিত করে। পরবর্তীতে তিনি শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করেন।

অভিযোগকারী আরও উল্লেখ করেন যে, অভিযুক্ত শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছেন এবং টাকা দিয়ে চিকিৎসা করানোর প্রস্তাবও দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে বাগমারা থানা পুলিশনারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মামলা রুজু করে।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

বাগমারা থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। এ ধরনের ঘটনায় দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।

স্থানীয়রা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST