সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত Logo নেত্রকোনা চল্লিশায় বাস অটো রিক্সায় মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩,গুরতর আহত ৫ Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo দেশকে বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : কমলনগরে হুইপ নিজান Logo চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার Logo ঠাকুরগাঁয়ে এক প্রভাবশালী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যায়ের প্রয়ান Logo ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য Logo নেত্রকোনায় আমেনা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে Logo রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:২৩ অপরাহ্ন

সোহেল তানভির ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেহেদী হাসান সোলাইমান হোসেন-এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোছাঃ মোহাতারিমা ফাতেমা সানি। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। কেবল রোগমুক্ত থাকাই স্বাস্থ্য নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সুস্থ থাকাই প্রকৃত স্বাস্থ্য। বর্তমান সরকার প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। বক্তারা সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সঠিক সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে অনেক জটিল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্বাস্থ্য পরিদর্শক, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন অংশ নেন। আলোচনা সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপস্থিত রোগীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও ত্বরান্বিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST