রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদী থানা পুলিশের অভিযানে বিমানবন্দর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন

আল আমিন মিয়া, মনোহরদী:

নরসিংদীর মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পুরাতন সিআর মামলার সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৬ খ্রি., রোজ সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে এসআই নি: আল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মিনহাজ আব্দুল্লাহ ভুইয়া তানিমকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নারান্দি এলাকার বাসিন্দা এবং ইসমাইল হোসেন ভুইয়ার পুত্র। তার বিরুদ্ধে সিআর মামলা নং ৯২৫/২৩ (মো: নং ২৬১/২৪) দায়ের ছিল। মামলাটি যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় হওয়ায় আদালত তাকে ১ (এক) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মনোহরদী থানায় আনা হয়। বর্তমানে তাকে থানার হাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মনোহরদী থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষায় পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST