শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে

Reporter Name / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে নকলমুক্ত ও কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ২১ এপ্রিল বাংলা প্রথমপত্রের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিস্কার হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার জানান, ২০২৬ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় ৭ টি কেন্দ্রে মোট ৩ হাজার ৯’শ ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৩ হাজার ৮’শ ৫২ জন। এর মধ্যে ৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এছাড়া ভোকেশনাল পরীক্ষায় ৩ টি কেন্দ্রে মোট ৩’শ ৯১ জন পরীক্ষার্থীর মাঝে ৩’শ ৭৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত রয়েছে ১৪ জন পরীক্ষার্থী।
কেন্দ্র গুলো হলো- কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন উচ্চ বিদ্যালয়- হাইলজোর, ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়, সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, চর দুর্লভ খাঁ আব্দুল হাই সরকার উচ্চ বিদ্যালয়, রাউৎকোনা ফাজিল মাদ্রাসা, ঘাগটিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসা, বেলাশী ফাজিল মাদ্রাসা, কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল, খিরাটি আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয় ও বিবাদিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র। প্রথম দিনের পরীক্ষায় বাংলা প্রথমপত্রে কোনো কেন্দ্রে কোনো পরীক্ষার্থী বহিস্কার হয়নি।
পরীক্ষা কেন্দ্র গুলোতে একজন করে কেন্দ্র সচিব এবং ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST