মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের সহধর্মিনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ২৯০ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব হাসান উদ্দিন সরকার এর সহধর্মিনীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (১লা সেপ্টেম্বর)  বাদ যোহর টঙ্গীর মিত্তি বাড়িতে অবস্থিত আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

হাসান উদ্দিন সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, শিল্পপতি আবুল কাশেম।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, আজ আমার সহধর্মিণী সুলতানা রাজিয়ার মৃত্যু এক বছর পূর্তি উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল। আমার স্ত্রী সুলতানা রাজিয়া আমার রাজনৈতিক কর্মে ভূমিকা রেখেছিলেন। দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করার জন্য সর্বদা আমাকে সুপরামর্শ দিতেন। মানুষ মাত্রই মরনশীল আল্লাহপাক আমার স্ত্রীকে গত এক বছর আগে নিয়ে গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসি করুক- আমিন। বিগত দিনের সরকার গত ১৫ বছরে কি করেছে তা ১৮ কোটি মানুষ জানে। ছাত্র-জনতার আন্দোলনে সহস্রাধিক  মানুষের মৃত্যু ও রক্তপাতের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। যারা এ আন্দোলন নিহত ও আহত হয়েছে তাদের ঋন সুদ হবার নয়। তাদের আত্বত্যাগের বিনিময়ে আমরা নতুন আরেকটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমাদের এ স্বাধীনতার স্বাদ নষ্ট করতে  ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মারা এখনও বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দলের মধ্যে নতুন বিএনপি ঢুকে গেছে। দলের কোনো কর্মসূচিতে কখনও দেখি নাই, আন্দোলন-সংগ্রামেও দেখা যায়নি বিগত দিনে। দেশ স্বাধীনের পর তারাই এখন বিএনপির ‘নেতাকর্মী’ সেজে গেছেন। এ পরিস্থিতিতে ‘অনুপ্রবেশকারী’ নব্য বিএনপি নেতাকর্মীদের চিহ্নিত করে এখনই সতর্ক থাকতে হবে। বক্তব্য শেষে তিনি তার স্ত্রী ও তার পরিবারের নিহত সকলের জন্য  এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের জন্য মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চান।

দোয়া পরিচালনায় করেন,  হাফেজ মাওঃ আসিফ-বিন-হারুন, খতিব, আহসান উল্লাহ্ সরকার ইসলামিক ফাউন্ডেশন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সরকার পরিবারের আত্মীয়-স্বজনসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আরো উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলবার্ট পি কষ্টা,মাহবুবুল আলম শুক্কুর, শেখ মোহাম্মদ আলেক,সাজেদুল ইসলাম, শাহাদাত হোসেন শাহিন, আব্দুর রহিম খান, আজিজুল হক রাজু মাস্টার, জিএস স্বপন, রায়হান আহমেদ হৃদয়,কামরুল ইসলাম কামু ,তাজুল ইসলাম বেপারী, সাত্তার মিয়া, সেলিম কাজল, শেখ মোঃ সুমন, হাবিবুর রহমান আজাদ, রাতুল ভাইয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST