সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদীতে বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্বামী পলাতক

Reporter Name / ১৭৬ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

আল আমিন মিয়া, মনোহরদী:

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মনোহরদী থানার চালাকচর বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি চৌকস দল। অভিযানের সময় মোছাঃ ইয়াছমিন আক্তার (৩৭) নামে এক নারীকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি রুপেরকান্দি এলাকার বাসিন্দা এবং তার স্বামী মোঃ আলম মিয়া (৪২) অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, পলাতক আলম মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার সঙ্গে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবীদের যোগাযোগ রয়েছে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর বাদশার নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ শাহিনুর ইসলাম ও এসআই মোহাম্মদ এমদাদুল হক। গ্রেফতারকৃত ইয়াছমিন আক্তারকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মনোহরদী থানার ওসি মোঃ জাহাঙ্গীর বাদশা বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
স্থানীয় সচেতন মহল মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST