রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আবাসিক গ্যাসে বাণিজ্যিক কার্যক্রম, অভিযানে সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ (গাজীপুর)।
বুধবার (৬ মে) টঙ্গীর বেসিক এলাকায় অবস্থিত রেডিসন গার্মেন্টস লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের গাজীপুরের সমন্বয়কারী তিতাস গ্যাসের গাজীপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহীদুর রহমান।
তিনি জানান, রেডিসন গার্মেন্টস লিমিটেডের জমির মালিক লিয়াকত আলীর নামে একটি ডাবল চুলার আবাসিক গ্যাস সংযোগ অনুমোদিত ছিল। তবে কারখানার মালিক সেই আবাসিক সংযোগকে বাণিজ্যিক কাজে ব্যবহার করে প্রায় ৩৫০ কেজি ব্রয়লার জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করছিলেন। এ কারণে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ গ্যাস ব্যবহার দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের গাজীপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক মো. শাহীদুর রহমান, ব্যবস্থাপক মো. আব্দুল আলীম রাসেল, প্রকৌশলী মো. আলী নওরোজ রাহাত (ব্যবস্থাপক, অতিরিক্ত দায়িত্ব), সহকারী প্রকৌশলী মো. জায়েদ মেহবুব, উপ-সহকারী প্রকৌশলী মতিয়ার রহমান, মনিশংকর রায় ও আহসান হাবীবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST