বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সিলেটের বিয়ানীবাজার চারাবই থেকে গরু কিনতে গিয়ে ২ লক্ষ টাকা ছিনতাই শিকার

Reporter Name / ৯৬ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি :

সিলেটের বিয়ানীবাজার চারাবই থেকে গরু কিনতে গিয়ে ২ লক্ষ টাকা ছিনতাই শিকার। গত ১৬ মে (শনিবার) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকার সময় চারাবই বাজার জামে মসজিদ সংলগ্ন পূর্বপাশের রাস্তার ওপর এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী দিলদার হোসেন খান (৬৬) বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেনমামলার আসামিরা হলেন চারাবই গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে সাইদ আহমদ (ডালিম) (২৫) ও শাহিন আহমদ (৩০) এবং অজ্ঞাতনামা আরও ১ জন।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে বাদী দিলদার হোসেন খান বেলাল ও তাহার আপন ভাতিজা হাবিবুর রহমান খান (৩০) স্থানীয় তানভীর আহমদের বাড়িতে পালিত কোরবানির গরু দেখতে যান। সেখান থেকে ফেরার পথে চারাবই বাজার জামে মসজিদের পাশে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের পথরোধ করে জোর পূর্বক টাকা চিনিয়ে নেয়। দিলদার হোসেন খান বেলাল কিছুই বুঝার আগে ডালিম ও শাহিন তাদেরকে মারধর করে।
হাবিব আহমদ খান এগিয়ে আসলে আসামীরা তাকে ও মারধর করে, এক পর্যায়ে দস্তা-দস্তিতে দিলদার হোসেন খান বেলাল ও হাবিব আহমদ মাটিতে লুটিয়ে পড়েন, সন্ত্রাসীরা তাদের নগদ ২ লক্ষ টাকা ও দিলদার হোসেন খান বেলালের হাতে থাকা প্রায় ২ লক্ষ টাকার হাত ঘড়ি এবং তার হাতে থাকা টর্চ লাইট চিনিয়ে নেয়।
আসামিরা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ২নং আসামি শাহিন আহমদ লোহার জিআই পাইপ দিয়ে বাদীর মাথায় আঘাত করার চেষ্টা করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘাড়ে ও পিঠে লাগে। অন্য দিকে, ১নং আসামি সাহিদ আহমদ (ডালিম) লোহার রড দিয়ে বাদীর ভাতিজা হাবিবুর রহমানকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। একপর্যায়ে আসামিরা উভয়কে ধাক্কা দিয়ে রাস্তার পাশে কাদায় ও মসজিদের দেয়ালে ফেলে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করে।
মারধরের সময় আসামিরা ভুক্তভোগীদের কাছ থেকে কোরবানির গরু ক্রয়ের জন্য সাথে রাখা নগদ ২ লক্ষ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৭ মে ২০২৬ইং থানায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং ১৩), মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র তালুকদারকে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST