শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা ও বৃক্ষ রোপন উপলক্ষে গাছের চারা বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  Logo কালিহাতীর সিংগাইরে মাদ্রাসাছাত্রীর ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল থেকে অভিযুক্ত গ্রেপ্তার Logo কাপাসিয়ায় বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ Logo গাজীপুরে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা Logo কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী ফল মেলা শুরু Logo মন্ত্রীর ক্ষোভের চার দিনের মাথায় বদলি মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী Logo নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীর ওপর হামলা, দুই নারী গ্রেপ্তার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক যুবকের ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ Logo চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন ও পুরস্কার বিতরণ

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা পর্যায়ে
স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রদর্শনী শেষে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) –
এর আওতাভুক্ত “এডুকেশনাল এক্সিলেন্স সার্পোট স্কিম (EESS)”-এর আয়োজনে “Startup, Science Project and
Innovation Idea Showcasing”- প্রোগ্রামের আয়োজন করা হয়।
দিনব্যাপী উদ্ভাবনী প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্ব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী।

“মেধা, বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকারের সার্বিক ব্যবস্থাপনায় প্রদর্শিত উদ্ভাবনী প্রতিযোগিতায় উপজেলার ১৫টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আলাদা স্টলে তাদের উদ্ভাবনী বিষয় উপস্থাপন করেন।
আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, জেলা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ আবুল বাশার, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা প্রমুখ।
উপজেলা পর্যায়ে “ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোর” এর শিক্ষার্থীদের টিম প্রথম স্থান অধিকার করেছে। কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের ‘কলেজ শাখা’ দ্বিতীয় এবং রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় স্থান অর্জন করেছে। তাদের মাঝে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের “সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ” এবং “সুশিক্ষায় মেধাবী শিক্ষক” কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার” এবং “সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার” প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা ও থানা পর্যায়ে এবং পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় শিক্ষার্থী ও শিক্ষক নির্বাচন করা হবে। উপজেলা ও জেলা পর্যায়ের বাছাইয়ের পর নির্বাচিত দলসমূহকে নিয়ে জাতীয় পর্যায়ে এ প্রোগ্রাম আয়োজন করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST