মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

Reporter Name / ৭১ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে ২ হাজার ৮’শ জন কৃষকের মাঝে ধান বীজ, হাইব্রিড মরিচ বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়।

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।

আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান ও মরিচ (হাইব্রিড) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সহায়তা দেয়া হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ বাছেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার প্রমুখ। এছাড়া কৃষি উপ-সহকারী ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান সহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

অফিস সূত্র জানায়, উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করতেই সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে ২ হাজার ৮’শ জন কৃষকের মাঝে প্রত্যেককে বিঘাপ্রতি বিনামূল্যে ৫ কেজি উফশী রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার সহায়তা এবং মরিচ (হাইব্রিড) ফসলের ক্ষেত্রে প্রতি ১০ শতক জমির জন্য কৃষক প্রতি ১০ গ্রাম হাইব্রিড মরিচ বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং বালাইনাশক সহযোগিতা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST