সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রতনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রুম টু রিড’ পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন

Reporter Name / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:১০ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রুম টু রিড’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির প্রতিটি শ্রেণিকক্ষে একটি করে শ্রেণিভিত্তিক পাঠাগার স্থাপন করা হয়েছে।

‎মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বিদ্যালয়ে নবস্থাপিত এসব পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রতনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হেফজুর রহমান বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন গল্প, কবিতা ও জ্ঞানমূলক বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, ভাষাগত দক্ষতা ও চিন্তাশক্তির বিকাশ ঘটবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠাগার ব্যবহার করে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

‎‘রুম টু রিড’ উদ্যোগের মাধ্যমে প্রতিটি শ্রেণিতে বইসমৃদ্ধ পাঠাগার স্থাপন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ বাড়াবে এবং তাদের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST