এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা বারোটায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
“জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায়
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা: রহিমা খাতুন, কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলা পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি এফ এম কামাল হোসেন প্রমুখ। এসময় কাপাসিয়া সকল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দিবস উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। #