শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ঘোড়াঘাটে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচির উদ্বোধন Logo রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় Logo পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন Logo যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পঞ্চগড়ের মানিকে হত্যাকাণ্ডের পূর্বপরিকল্পিত রহস্য উন্মোচন, আটক দুইজন

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের ঐতিহাসিক মহারাজার দিঘী থেকে উদ্ধার হওয়া কিশোর মানিক হোসেনের মরদেহ ঘিরে তৈরি হওয়া রহস্যের জট খুলতে শুরু করেছে। ঘটনার তদন্তে নেমে পঞ্চগড় সদর থানা পুলিশ দুইজনকে আটক করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনার বিবরণ, যা পুরো এলাকায় তীব্র আলোড়নের সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা ইউনিয়নের মালাদাম গ্রামের বাসিন্দা মানিক দীর্ঘদিন ধরে নিজের আপন বোন সমলাকে জোরপূর্বক যৌন নির্যাতন করত। অভিযোগ রয়েছে, নির্যাতনের ভিডিও ধারণ করে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাকে বারবার ব্ল্যাকমেইল এবং ধর্ষণ করা হতো।

দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে সমলা শেষ পর্যন্ত প্রতিশোধের পথ বেছে নেয় বলে পুলিশের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে উল্লেখ করেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, সে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সহযোগিতায় মানিককে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী, সমলা কৌশলে মানিককে মহারাজার দিঘীর পাড়ে নিয়ে যায়। পরে সেখানে তাকে হত্যা করে মরদেহ দিঘীর পানিতে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এই হত্যাকাণ্ডের পর ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা চলছিল। তবে তদন্তের অগ্রগতিতে একের পর এক তথ্য সামনে আসায় ঘটনার মোড় ঘুরে যায়। পারিবারিক নির্যাতন, ব্ল্যাকমেইল এবং প্রতিশোধের জটিল সম্পর্কের এই নির্মম পরিণতি পঞ্চগড়ে বিরল বলেই মনে করছেন স্থানীয়রা।

পঞ্চগড় সদর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে পুলিশ বলছে, তদন্ত এখনও চলমান। আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক প্রক্রিয়া শেষে প্রকৃত ঘটনার পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST