বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে তিতাসের মোবাইল কোর্ট অভিযান: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৯০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে পরিচালিত নিয়মিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি শিল্পকারখানাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ উৎস থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) টঙ্গীর তিস্তারগেট এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাশফিকুর রহমান আবরার।

তিতাস গ্যাস সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে দুপুর ২টার দিকে অভিযান শুরু হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত একাধিক স্থানের পরিবর্তে শুধুমাত্র একটি স্পটে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়।
অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে তিস্তার গেইট এলাকায় মাল্টি ডিজাইন লন্ড্রী নামক একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারনে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ গ্যাস সংযোগ উৎস থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, তবে এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

অভিযানের সময় প্রায় ৫০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়। এছাড়া শিল্পকারখানাটির ২০০ ঘনফুট ক্ষমতাসম্পন্ন ৮টি ড্রায়ার (মোট লোড ১,৬০০ ঘনফুট) এবং ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন একটি বয়লার (লোড ১,৫০০ ঘনফুট) বিচ্ছিন্ন করা হয়। এতে সর্বমোট ৩,১০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়েছে।

টঙ্গী অঞ্চলের তিতাস গ্যাসের ব্যবস্থাপক মেজবা উর রহমান বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহার দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অনিয়ম প্রতিরোধে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানে তিতাস গ্যাসের উপসহকারী প্রকৌশলী নাঈম হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST