সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি

Reporter Name / ১০০ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

আশিকুর রহমান,নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় বহুল আলোচিত ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানিকে কেন্দ্র করে দায়ের করা মামলায় জামিন লাভের পর আসামিদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দারা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীর দাবি, মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, আদালতের মাধ্যমে জামিন লাভের ঘটনায় তারা ন্যায়বিচারের প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।
স্থানীয়দের ভাষ্য, মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলু, কাজী দাউদসহ আরও কয়েকজন। তাদের দাবি, তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটিত হলে নির্দোষ ব্যক্তিরা এই মামলা থেকে অব্যাহতি পাবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আইন যেন কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিস্বার্থের হাতিয়ার না হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে কাজ করে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত এবং নির্দোষদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST