বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় Logo পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন Logo যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া

Reporter Name / ৬০ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, গাজীপুর মহানগরের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন খোকন মিয়াকে পুনরায় তাঁর স্বীয় পদে বহাল করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে পূর্বে জারি করা বহিষ্কারাদেশ কেন্দ্রীয় নির্দেশনায় প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় অভিযোগের সত্যতা পাওয়া না যাওয়ায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি-আদর্শের প্রতি তাঁর অবিচল আস্থা, সাংগঠনিক নিষ্ঠা ও দীর্ঘদিনের অবদান বিবেচনায় নিয়ে পূর্বের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া তাঁর সাংগঠনিক দক্ষতা, গ্রহণযোগ্যতা ও ভাবমূর্তি বিবেচনায় তাঁকে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক পদে সসম্মানে পুনর্বহাল করা হয়েছে।
এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, অতীতের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে মোঃ মনোয়ার হোসেন খোকন মিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, গাজীপুর মহানগরের সভাপতি মোঃ তাজুল ইসলাম বেপারী এবং সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দিন তাজু কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST