শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পিতার হাতে মাদকাসক্ত ছেলে খুন, ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন; মূল আসামি গ্রেপ্তার

Reporter Name / ১৩২ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:৫৪ পূর্বাহ্ন

আল আমিন মিয়া, মনোহরদী, নরসিংদী

মনোহরদীতে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগে তার পিতা আতাউর রহমান মিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ হত্যায় ব্যবহৃত রক্তমাখা কুড়াল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট সকাল ৭টা থেকে ৯টার মধ্যে যেকোনো সময় মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামের নিজ বাড়ির দক্ষিণ ভিটির গোয়ালঘরে আকাশ মিয়া (২৪) নামের এক যুবককে মাথায় কুড়াল দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। পরে আকাশের মা ফিরোজা খাতুন বাড়িতে এসে গোয়ালঘর থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা ফিরোজা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মনোহরদী থানায় মামলা করেন।
মামলাটি তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে নিহতের পিতা আতাউর রহমান মিস্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, নিহত আকাশ মিয়া মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে প্রায়ই বাবা-ছেলের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। সম্প্রতি আতাউর রহমান তার ছোট মেয়েকে কিছু টাকা ধার দেন। ওই টাকা ফেরত আনার বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আকাশ তার বাবা ও বোনকে নিয়ে এলাকায় অশালীন কথাবার্তা বলতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে আতাউর রহমান ঘটনার দিন সকাল আনুমানিক ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘুমন্ত অবস্থায় নিজ ঘরের কুড়াল দিয়ে আকাশকে কুপিয়ে হত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
তদন্তের একপর্যায়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আতাউর রহমান মিস্ত্রী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।
গ্রেপ্তারকৃত আতাউর রহমান মিস্ত্রী (৭০) কীর্তিবাসদী গ্রামের মৃত ছাদত আলীর ছেলে। তিনি দৌলতপুর ইউনিয়ন, মনোহরদী, নরসিংদীর বাসিন্দা।
এ ঘটনায় মনোহরদী থানায় মামলা নম্বর-৩০, তারিখ ২২ আগস্ট ২০২৬; দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
উদ্ধারকৃত আলামত: হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়াল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST