শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জেলা মহিলা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Reporter Name / ১১৩ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
গাজীপুরের কাপাসিয়ায় জেলা মহিলা দলের উদ্যোগে তালবীজ সহ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়েছে। ৬ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার মাদুলী বিল এলাকায় আড়াল বাজার সড়কে আনুষ্ঠানিক ভাবে এসব চারা রোপণ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত “আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ” কর্মসূচিকে গুরুত্ব দিয়ে গাজীপুর জেলা মহিলা দলের বিশেষ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসীর সার্বিক ব্যবস্থাপনায় ও নেতৃত্বে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
“সবুজে সাজুক বাংলাদেশ, সুস্থ থাকুক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে পালিত কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান তপন, শ্রমিক দল নেতা সফিকুল ইসলাম, মহিলা দল নেত্রী তানিয়া সুলতানা, নার্গিস আক্তার, রানী আক্তার, পারভীন, শামীমা আক্তার, ঝর্ণা আক্তার, খাদিজা খাতুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST