শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়া সদরে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৫০.৫৭ শতাংশ জমির দখল বাদী পক্ষকে বুঝিয়ে দিল প্রশাসন।
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে
গাজীপুরের কাপাসিয়ার সর্বত্র একযোগে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার সকালে কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জামিরার চর ব্রীজ সংলগ্ন সূতি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ এবং কাপাসিয়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত দেশব্যাপী “আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ” কর্মসূচিকে গুরুত্ব দিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এর নির্দেশনায় উপজেলা বিএনপির বিশেষ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু ও সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের সার্বিক ব্যবস্থাপনায় ও নেতৃত্বে পালিত কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা কাজী আফতাব উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখ, জাহাঙ্গীর মাহমুদ, ওসমান গনি, ইউপি সদস্য আফজাল হোসেন সৈয়দ, অলিউল্লাহ, আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, জহিরুল ইসলাম ফকির, জাহাঙ্গীর মোল্লা, হাবিবুর রহমান হবু, আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন সাকু, সাইফুল ইসলাম, মোতাহার হোসেন, খোকা, কানন, মাহবুবুর রহমান, হারুন অর রশিদ, মুজাহিদুল ইসলাম অশ্রু, বাবু, হিরন শেখ, সাজেদুল মোবারক, মোজাম্মেল হক প্রমুখ।
এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একযোগে এসব কর্মসূচি পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST